১০ দিন ধরে নিখোঁজ একই পরিবারের দুই গৃহবধূ, উদ্বেগে পরিবার

বাগমারা প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাগমারায় একই দিনে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন একই পরিবারের দুই গৃহবধূ। নিখোঁজের ১০ দিন পার হলেও এখন

2026-09-17T17:42:52+00:00
2026-09-17T17:42:52+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
১০ দিন ধরে নিখোঁজ একই পরিবারের দুই গৃহবধূ, উদ্বেগে পরিবার
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম 
নিখোঁজ দুই গৃহবধূ। ছবি : সময়ের আলো
রাজশাহীর বাগমারায় একই দিনে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন একই পরিবারের দুই গৃহবধূ। নিখোঁজের ১০ দিন পার হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রাম থেকে তারা দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামে

নিখোঁজ দুজন হলেন কাতিলা গ্রামের দুলাল আলী মণ্ডলের স্ত্রী লামিয়া (১৯) এবং শাহাজান আলী মণ্ডলের স্ত্রী মোছা. আশা বিবি (৩০)। তারা সম্পর্কে জা।

পরিবার সূত্রে জানা গেছে, ৮ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাতিলা এলাকা থেকে তারা দুজন একসঙ্গে বাড়ি থেকে বের হন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান পাননি। এ ঘটনায় নিখোঁজ দুই গৃহবধূর পরিবার বাগমারা থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছে। নিখোঁজের ১০ দিন পার হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।


বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম সময়ের আলোকে জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে দুই গৃহবধূর সন্ধানে পুলিশ কাজ করছে। তাদের খুঁজে বের করতে সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মাঠপর্যায়েও অনুসন্ধান চালানো হচ্ছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ১০ দিন  নিখোঁজ  একই পরিবার  দুই গৃহবধূ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: