অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে ডুজার প্রশিক্ষণ ও ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংবাদ কর্মীদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণ শেষে ডুজার সদস্যদেরকে ত্রৈমাসিক

2026-01-24T21:02:29+00:00
2026-01-24T21:12:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে ডুজার প্রশিক্ষণ ও ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৯:১২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংবাদ কর্মীদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রশিক্ষণ শেষে ডুজার সদস্যদেরকে ত্রৈমাসিক শ্রেষ্ঠ রিপোর্টের স্বীকৃতিস্বরূপ রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

শনিবার (২৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর ইনভেস্টিগেটিভ জার্নালিজম হেল্প ডেস্কের প্রধান মো. বদরুদ্দোজা বাবু।

বাস্তবভিত্তিক নানা অভিজ্ঞতার মিশেলে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল নিয়ে তিনি সাংবাদিকদেরকে ধারণা দেন। 

প্রশিক্ষণ শেষে ১১ ফেব্রুয়ারি-১০ মে ২০২৫ এবং ১১ মে-১০ আগস্ট ২০২৫ এ দুই পিরিয়ডের রিপোর্টের জন্য বিশ্ববিদ্যালয়ের ৯ জন সাংবাদকর্মীকে ত্রৈমাসিক রিপোর্টার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ডুজার ৪৪ জন সদস্যের বাছাই করা প্রতিবেদনের ওপর বিচার বিশ্লেষণ করে এই নয়জনকে পুরস্কৃত করা হয়। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের নগদ অর্থ প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১১ ফেব্রুয়ারি-১০ মে পিরিয়ডে প্রথম হয়েছেন আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফিউজ্জামান লাবিব, দ্বিতীয় হয়েছেন কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানজুর হোসাঈন মাহি, তৃতীয় হয়েছেন ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহির কাইয়ুম এবং চতুর্থ হয়েছেন বিডিনিউজ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরফাতুল ইসলাম নাইম।


১১মে-১০আগস্ট ২০২৫ পিরিয়ডে প্রথম হয়েছেন দ্যা ফাইনান্সিয়াল এক্সপ্রেসের  বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরমান হোসেন, দ্বিতীয় হয়েছেন দ্যা বিজনেস স্টান্ডার্ডের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাহমিদুল আলম জায়িফ, তৃতীয় হয়েছেন বিডিনিউজ২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরফাতুল ইসলাম নাইম, চতুর্থ হয়েছেন কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মানজুর হোসাঈন মাহি এবং পঞ্চম হয়েছেন প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাহমিদ সাকিব।

ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহদি হাসানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন ডুজার সাবেক সভাপতি ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার রিয়াদুল করিম, ডুজার সাবেক সভাপতি ও বিডিনিউজ২৪.কম এর স্টাফ রিপোর্টার মাসুম বিল্লাহ।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   অনুসন্ধানী সাংবাদিকতা  ডুজা  প্রশিক্ষণ  এওয়ার্ড 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: