অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, মুগদা, রূপনগর, মতিঝিল ও হাতিরঝিল থানা পুলিশ।
এর মধ্যে যাত্রাবাড়ী থানা ১৩ জন, মুগদা থানা ১৫ জন, রূপনগর থানা ১২ জন, মতিঝিল থানা পাঁচজন ও হাতিরঝিল থানা ১৪ জন।
সময়ের আলো/কেএইচও