ওসমান হাদির সন্তান ও ভাইকে খুন করার শঙ্কায় থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদশরিফ ওসমান হাদির সন্তান ও হাদির ভাইকে খুন করা হতে পারে, এমন আশঙ্কায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায়

2026-01-24T22:55:46+00:00
2026-01-24T22:55:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
ওসমান হাদির সন্তান ও ভাইকে খুন করার শঙ্কায় থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ পিএম   (ভিজিট : ২৯৭)
শরিফ ওসমান হাদি। সংগৃহীত ছবি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির সন্তান ও হাদির ভাইকে খুন করা হতে পারে, এমন আশঙ্কায় নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ‎

শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর শাহবাগ থানায় এ বিষয়ে জিডি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, শহিদ ওসমান হাদির মেঝ ভাই ওমর বিন হাদি নিরাপত্তা চেয়ে জিডি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

জিডিতে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি উল্লেখ করেছেন, ‘শহিদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশঙ্কা করছি। কারণ, যেহেতু হাদির খুনি চক্র গ্রেফতার হয়নি, সেহেতু হাদির খুনি চক্র যেকোনো সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। যার কারণে আমি ও হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।’

জিডিতে ওমর বিন হাদি আরও উল্লেখ করেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে আমাদের পরিবারের সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে এবং আমাকে হত্যা করতে নানা রকম হুমকি দেয়া হচ্ছে। এমতাবস্থায় আমি ও শহিদ হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছি।’


‎এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শহিদ ওসমান হাদির পরিবারের সদস্যরা নিরাপত্তা শঙ্কায় শাহবাগ থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

আরআর


  বিষয়:   শরিফ ওসামন হাদি  সন্তান  ভাই  জিডি 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: