আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি : বিসিবি

সময়ের আলো ডেস্ক

খেলা

ভারতে গিয়ে খেলাটা আমাদের জন্য নিরাপদ না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা শ্রীলঙ্কায় খেলাটি স্থানান্তরের জন্য রিকোয়েস্ট করেছিলাম।

2026-01-24T23:20:52+00:00
2026-01-24T23:20:52+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
খেলা
আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি : বিসিবি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:২০ পিএম 
বিসিবির মিডিয়া কমিটির ম্যানেজার আমজাদ হোসেন। ছবি : সংগৃহীত
ভারতে গিয়ে খেলাটা আমাদের জন্য নিরাপদ না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা শ্রীলঙ্কায় খেলাটি স্থানান্তরের জন্য রিকোয়েস্ট করেছিলাম। এ নিয়ে কয়েক দফায় মিটিং করার পরও আইসিসি সেটিতে সাড়া দেয়নি। সে ক্ষেত্রে আমাদের তেমন কিছু করার ছিল না। কারণ, এটি সরকারের সিদ্ধান্ত।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির ম্যানেজার আমজাদ হোসেন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন। 

Advertisement

আমজাদ হোসেন বলেন, ‘সরকার মনে করে, ভারতে গিয়ে খেলাটা আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ না। এ জন্য এই সিদ্ধান্তটা নেয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘বিসিবির যে সেন্ট্রাল কনটাক্ট থাকে খেলোয়াড়দের সঙ্গে, এটি খুব শিগগিরই ঘোষণা করে দেওয়া হবে। এবার এটির পরিধি বাড়ানো হয়েছে। এবার ২৭ জনের মতো এটির আওতায় চলে আসবে।’ 

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   বিসিবি  মিডিয়া কমিটি  ম্যানেজার  আমজাদ হোসেন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: