রোগীর স্বজনদের পেটানোর অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেহাসপাতালে আগত রোগীর স্বজনদের পেটানোর অভিযোগ উঠেছে।শনিবার (২৪ জানুয়ারি) সকালে

2026-01-24T23:32:32+00:00
2026-01-24T23:32:32+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রোগীর স্বজনদের পেটানোর অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ পিএম 
ইনসেটে ডা. আসাদুজ্জামান আসাদ। ছবি : সংগৃহীত
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে হাসপাতালে আগত রোগীর স্বজনদের পেটানোর অভিযোগ উঠেছে

শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।

Advertisement
জানা গেছে, সকালে রোড এক্সিডেন্টে আহত এক রোগীকে নিয়ে তার স্বজনরা বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আসেন। এসময় চিকিৎসার ব্যাপারে কথা বলতে গেলে রোগীর পাঁচ স্বজনকে মারধর করে ডা. আসাদুজ্জামান ও তার আউটডোরের সহকর্মীরা। 

এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকজন বিএনপি নেতা এবং বাঘা থানার ওসি ঘটনাস্থলে এসে বিষয়টি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

ভুক্তভোগী রোগীর স্বজনরা বলেন, রোড অ্যাক্সিডেন্টে আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে যায়। এসময় তার চিকিৎসার ব্যাপারে কথা বলতে গেলে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামান ও তার অনুসারীরা এমন হীন কাজ করেন। 


হাসপাতালে উপস্থিত থানা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে রোগী ও স্বজনদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে। ডা. আসাদুজ্জামানের মতো এমন মেডিকেল অফিসারকে বাঘা বাসি চায় না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আসাদুজ্জামান আসাদ বলেন, আমি ওই সময় চেম্বারে ছিলাম। পরে ঘটনাটি জেনেছি, এর বেশি কিছু বলতে পারিনা। 

জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বলেন, আউটডোরের স্টাফরা রোগীর স্বজনদের মারধর করেছে বলে আমরা জানতে পেরেছি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফআর
  বিষয়:   বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  রোগী  স্বজন  পেটানোর অভিযোগ  ডাক্তার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: