পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপে খেলবে কোন দল

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন এ বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে বলে

2026-01-25T00:42:40+00:00
2026-01-25T00:48:51+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা
পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপে খেলবে কোন দল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ এএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১২:৪৮ এএম
ফাইল ছবি
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসন্ন এ বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে বলে দাবি করেছে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ। 

পোর্টালটি বলেছে, দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে এডিনবরায় স্কটল্যান্ড ক্রিকেটের সদর দফতরে যোগাযোগ করা হয়েছে। তবে স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করেও তার কাছ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পায়নি ক্রিকবাজ।

শনিবার (২৪ জা্নুয়ারি) সকালে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা এক চিঠিতে আইসিসির বোর্ড সদস্যদের জানান, বাংলাদেশের দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয়। বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়ার খবর দিয়েছে আরেক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোও।

এই লড়াইয়ে বাংলাদেশ সার্বক্ষণিক পাকিস্তানকে পাশে পেয়েছে। তারাও হুমকি দিয়েছে বিশ্বকাপ বয়কট করার। তারপর থেকে প্রশ্ন উঠেছে, তারাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে বিকল্প কোন দল জায়গা পাবে?

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির বিবৃতিতে পাকিস্তানের বিশ্বকাপে খেলা অনিশ্চয়তার মুখে পড়েছে। যদিও তিনি বলেছেন, সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তাদের বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারটি।

তিনি বলেন, ‘পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত। আমরা তাদের মানি, আইসিসিকে নয়।’

বাংলাদেশের ক্ষেত্রে যা হয়েছে, একই হিসাবনিকাশ হবে পাকিস্তান বাদ পড়লে। র‌্যাংকিংকে অগ্রাধিকার দেওয়া হবে। সেক্ষেত্রে আইসিসির এই প্রাথমিক মানদণ্ড মেনে বিশ্বকাপে খেলার দৌড়ে এগিয়ে থাকবে উগান্ডা। গত দুই বছরে টি-টোয়েন্টিতে বড় উত্থান হয়েছে দেশটির। সহযোগী দেশগুলোর মধ্যে তাদের উন্নতি ছিল লক্ষণীয়। উগান্ডার পরে আছে পাপুয়া নিউগিনি। তারপর কুয়েত, হংকং ও মালয়েশিয়া।

অবশ্য র‌্যাংকিং প্রাথমিক মানদণ্ড হলেও আইসিসি সম্ভাব্য বিকল্প দলের ভ্রমণ প্রস্তুতি ও স্কোয়াড পাওয়ার বিষয়টিও বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। কারণ টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। আর বিকল্প দল নেওয়ার প্রক্রিয়া শুরু হবে তখনই, যখন পাকিস্তান সরে দাঁড়ানোর বিষয়টি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবে। 

/এমএইচআর 


  বিষয়:   পাকিস্তান  বিশ্বকাপ  বয়কট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: