ঢাকায় আজ সকালের বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’। সকাল ৯টার দিকে বিশ্বের ১২৫টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। বায়ুর মান ২৮৩।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, বায়ু দূষণের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা, যার স্কোর ২৮৩। ২১০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৮৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের হ্যাংজু। ১৭৮ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মিশরের কায়রো। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৭৬।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আরআর