অনেকে নির্বাচনের আগে ফেরেশতা সাজার চেষ্টা করছে : সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে দশ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, গত এক বছর

2026-01-25T17:03:09+00:00
2026-01-25T17:03:09+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশ
অনেকে নির্বাচনের আগে ফেরেশতা সাজার চেষ্টা করছে : সারজিস আলম
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম 
উঠান বৈঠকে সারজিস আলম। ছবি : সময়ের আলো
উঠান বৈঠকে সারজিস আলম। ছবি : সময়ের আলো
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে দশ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, গত এক বছর তিন মাস ধরে যারা জুলুম করেছে, নির্বাচন আগে তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। মানুষ এই গিরগিটি চরিত্রের মানুষদের চিনে রাখবে।

রোববার (২৫ জানুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, নির্বাচনে পূর্বনির্ধারিত হেভিওয়েট নেতার যে কনসেপ্ট, তা এই বাংলাদেশে আর টিকবে না। বড় বড় রাজনৈতিক দলের তথাকথিত হেভিওয়েট নেতাদের এবার ভূমিধস পতন ঘটবে, ইনশাল্লাহ।

বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, আজ সকালেও আমার কাছে অভিযোগ এসেছে, ধানের শীষে ভোট না দিলে নির্বাচনের পরে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনার চেয়েও ভয়াবহ পতন হবে তাদের, যারা হুমকি দিয়ে ক্ষমতায় আসতে চায়। 


সারজিস আলম আরও বলেন, ২০২৪ সালের আগস্টের বিপ্লব মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। মানুষ এখন কেবল ১২ ফেব্রুয়ারির অপেক্ষায় আছে। প্রত্যেক মানুষ এবার জুলুম, চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধমকি এবং মামলা বাণিজ্যের বিরুদ্ধে ভোট দেবে।

এফআর
  বিষয়:   পঞ্চগড়  নির্বাচন  ফেরেশতা  সারজিস আলম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: