এদিকে, সংঘর্ষ ঘিরে ওই এলাকায় ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র্যাব, বিজিবি সদস্যরা।
জানতে চাইলে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি মটরসাইকেল ভাঙচুর হয়।
তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এফআর