বিএনপির নির্বাচনি প্রচারণায় গ্রামপুলিশ, সমালোচনার ঝড়

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামে গ্রামপুলিশকে দিয়ে বিএনপির নির্বাচনি প্রচারণা করানোর অভিযোগ উঠেছে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেনের বিরুদ্ধে।রোববার (২৫

2026-01-25T21:22:24+00:00
2026-01-25T21:58:18+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বিএনপির নির্বাচনি প্রচারণায় গ্রামপুলিশ, সমালোচনার ঝড়
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৯:৫৮ পিএম
বিএনপির নির্বাচনি প্রচারণায় গ্রাম পুলিশ, সমালোচনার ঝড়। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে গ্রামপুলিশকে দিয়ে বিএনপির নির্বাচনি প্রচারণা করানোর অভিযোগ উঠেছে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেনের বিরুদ্ধে। 

রোববার (২৫ জানুয়ারি) প্রচারণার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে।

Advertisement
এর আগে, গতকাল শনিবার চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া) আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের প্রচারণায় গ্রাম পুলিশ সদস্যের উপস্থিতি দেখা গেছে। 

জানা গেছে, বিএনপি প্রার্থী নাজমুল শনিবার লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের দীঘিরকোণ এলাকায় গণসংযোগ করেন। এ সময় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন বিএনপির কর্মীদের পাশাপাশি গ্রামপুলিশদের নিয়ে নির্বাচনি লিফলেট বিতরণ ও প্রচারণা চালায়। 

তবে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে গ্রামপুলিশ দিয়ে দলীয় নির্বাচনি কার্যক্রম চালানোর ওই ঘটনার ছবি রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তীব্র সমালোচনা করছেন নেটিজেনরা।


জানতে চাইলে অভিযুক্ত চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন বলেন, ওই দিন বিএনপির প্রার্থীকে স্বাগত জানাতে ওখানে দাঁড়িয়েছিলাম। কে বা কারা ছবি তোলে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে, তা জানি না। তবে গ্রামপুলিশ দিয়ে বিএনপির প্রচারপত্র বিলি ও গণসংযোগ করা যায় কিনা- এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গ্রামপুলিশ দিয়ে নির্বাচনি প্রচারণা চালানোর কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এফআর
  বিষয়:   চট্টগ্রাম  লোহাগাড়া  বিএনপি  নির্বাচনি প্রচারণা  গ্রাম পুলিশ  সমালোচনার ঝড় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: