ব্যক্তিগত জমির উপর জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করেছে।
ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পারবর্তী ইউনিয়নের গাছপুকুর গ্রামে।
গত ১৭ জানুয়ারি আখতারুজ্জামান স্বাক্ষরিত গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের পারবর্তীপুর হাট খোলা গ্রামের টুটুল, হাফিজ, গোলাম মোস্তফা, মনিরুল ইসলামসহ প্রায় ৩০/৩৫ জ আখতারুজ্জামানের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে তারা আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
আরও পড়ুন
তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা করলে প্রাণ ভয়ে আমরা পালিয়ে যায়। থানা পুলিশের হস্তক্ষেপে রাস্তার কাজ বন্ধ হয়। পরে আবারো তারা রাস্তা নির্মাণ করে।
এ ব্যাপারে পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তদন্তকারী কর্মকর্তা এ এস আই এমরান হোসেন বলেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করেছি এবং আখতারুজ্জামানের করা অভিযোগ তদন্ত শেষে কোর্ট প্রেরণ করেছি।
এএডি/