দেশের ৭০ শতাংশ উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর প্রায় সাত লাখ ছাত্র-ছাত্রী স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কিন্তু এর অন্তত ৪০ শতাংশ বেকার থাকে। এভাবে প্রতিবছর বেকারের সংখ্যা বাড়ছেই। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাথমিকভাবে কিছু তথ্য পেয়েছে যে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণ করতে পারছে না এসব শিক্ষার্থীরা। পুরো চিত্র তুলে আনতে বড় পরিসরে জরিপ বা সমীক্ষা করার উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
রোববার (২৫ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সংক্রান্ত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয় দেশের নীতিনির্ধারকরা উচ্চ শিক্ষার ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে এ গবেষণা ব্যবহার করতে পারেন। দেশের সব অঞ্চলের সব শ্রেণিপেশা এবং ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের সমস্যা ও চাহিদা জানতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, উপ উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. আশেক কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এএডি/