ধানবোঝাই ট্রাক ডাকাতি, আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার করা হয়েছে ডাকাতি

2026-01-25T23:29:17+00:00
2026-01-25T23:30:00+00:00
 
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সারাদেশ
ধানবোঝাই ট্রাক ডাকাতি, আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেফতার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:২৯ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১১:৩০ পিএম  (ভিজিট : ১৮৯)
ধান বোঝাই ট্রাক ডাকাতি, আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেফতার। ছবি : সময়ের আলো
নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক ও দেশীয় অস্ত্র।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টায় নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো, গাইবান্ধা জেলার শিবপুর গ্রামের মৃত রফিকুল ব্যাপারীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (৩০), বড় সাতাইল বাতাইল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে রফিকুল ইসলাম অপু (৩১), রাজা মিয়ার ছেলে সাজিদুল ইসলাম সবুজ (২৩), পলুপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে গোলাপ (২৪), বলিদহ গ্রামের ওয়াহেদ আলীর ছেলে লাভলু (২৮) এবং বরিশাল জেলার চরকা কাটা চানপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন শরীফের ছেলে রাকিব হোসেন শরীফ (২৭)। 

সংবাদ সম্মেলন পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনাজপুরের বদরগঞ্জ হতে একটি ট্রাক ৫০০ মণ ধান নিয়ে নওগাঁর দিকে আসছিল। রাত দুইটার দিকে নওগাঁ সদর উপজেলা পাইকপাড়া গ্রামের ফাঁকা রাস্তায় আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় ডাকাতরা। এসময় ধানবোঝাই ট্রাকের চালক ও হেলপারকে মারধর করা হয়। পরে তাদের হাত-পা বেঁধে ধান বোঝাই ট্রাক নিয়ে অন্যত্র চলে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়।


একপর্যায়ে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা তদন্ত কেন্দ্রে একটি ট্রাক ও এক ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। পরে নওগাঁ জেলা গোয়েন্দা শাখার টিম ওই আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক সত্যতা পায়। তার দেওয়া তথ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা ও সাভার থেকে পাঁচ জনকে আটক করা হয়।

পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও বলেন, তদন্ত সাপেক্ষে জড়িত অন্যদেরও গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ করছে প্রশাসন।

এফআর


  বিষয়:   নওগাঁ  ধান  ট্রাক  ডাকাতি  আন্তঃজেলা  ডাকাত  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: