জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) কারাগার থেকে সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে দুদক। শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ রিমান্ডের এ আদেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, লোকাল অফিস, ঢাকার কথিত গ্রাহক স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠান এর মাধ্যমে এক্সপার্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সুবিধাসহ ঋণ সুবিধা মঞ্জুর ও প্রদান করেন।
আরও পড়ুন
ওই প্রতিষ্ঠানের বেক্সিমকো গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যে মালামাল আমদানি-রপ্তানি দেখিয়ে একোমোডেশন বিল তৈরি করে সর্বমোট ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ মার্কিন ডলার বা ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা। আত্মসাৎ করে অর্থ নিজেদের মধ্যে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে লেয়ারিং করেছেন।
এ ঘটনায় গত ৩ নভেম্বর সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করে দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ।
এএডি/