ঈদগাহ মাঠ দখল নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহ মাঠের জায়গা দখলকে কেন্দ্র করে গ্রামের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি

2026-01-26T17:53:01+00:00
2026-01-26T17:54:53+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঈদগাহ মাঠ দখল নিয়ে গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ৫:৫৪ পিএম
ফাইল ছবি
সিরাজগঞ্জের তাড়াশে ঈদগাহ মাঠের জায়গা দখলকে কেন্দ্র করে গ্রামের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া ইল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দেওড়া ইল্লা পাড়ার মো. ইদ্রিস আলী ও ইউসুব আলীর পরিবারের মধ্যে গ্রামের ঈদগাহ মাঠের কিছু জায়গা নিয়ে বিরোধ চলছিল। তৎকালীন সাবেক ইউপি চেয়ারম্যান বিরোধ মীমাংসা করে দেন। পরে উভয়পক্ষ সরকারি দফতরে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দেন।  

অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জায়গায় মাপার জন্য ওই এলাকায় যান। সেখানে উপস্থিত দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

 আরও পড়ুন

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আমি বাহিরে রয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে দুইপক্ষের কেউ এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।

সময়ের আলো/আআ

  বিষয়:   দখল  হামলা  আহত  জায়গা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: