ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, শীর্ষে যারা

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরে ১০৯ পেয়ে প্রথম

2026-01-26T20:48:19+00:00
2026-01-26T20:48:19+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, শীর্ষে যারা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৪৮ পিএম 
নাফিম ফুয়াদ ফাতিন, মাহির আহমেদ (মাঝে) ও নাবিদ হাসান। কোলাজ : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরে ১০৯ পেয়ে প্রথম হয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী নাফিম ফুয়াদ ফাতিন, ১০৭.৫ পেয়ে দ্বিতীয় হয়েছেন নটরডেম কলেজের মাহির আহমেদ এবং নটরডেম কলেজের নাবিদ হাসান তৃতীয় স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নম্বর ১০৬.৭৫। এবছর ভর্তি পরীক্ষার পাশের হার পাশের হার ৭ দশমিক ৪৬ শতাংশ।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ১ হাজার ৮৯১ টি আসনের বিপরীতে ১ লাখ ১৪ হাজার ১১৪ জন আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ০৯৩ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ৬২১ জন। বিজ্ঞান শাখার ৭ হাজার ২১২ জন, মানবিক শাখার ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখার ১০৯ জন উত্তীর্ণ হয়েছে। ৪ হাজার ২৭৮ জনের পরীক্ষা বাতিল হয়েছে। পাশের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। গত ২৭ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 


পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক মোবাইল নম্বর থেকে উট DU SCI ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ০৫ ফেব্রুয়ারি বিকাল ৩ টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে পারবে। বিভিন্ন কোটায় আবেদনকারীদের আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ ও যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ৩ ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সময়ের আলো/এসকে/ 



  বিষয়:   ঢাবি  বিজ্ঞান ইউনিট  ফল প্রকাশ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: