প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ।সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে

2026-01-26T21:14:48+00:00
2026-01-26T21:14:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম 
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা আরিফ মাহমুদ।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি পাহারায় তাকে নিজ বাড়ি ফতুল্লার কোতালেরবাগ এলাকায় আনা হয়। আরিফ মাহমুদ কোতালেরবাগ এলাকার মৃত আব্দুর রব ও আমেনা বেগমের ছেলে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় প্রায় দুই মাস আগে গ্রেফতার হয়ে আরিফ মাহমুদ নারায়ণগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন।
আরও পড়ুন

তিনি আরও জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আরিফ মাহমুদের মা আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট আরিফ মাহমুদকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন। এ সময় তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। জানাজা ও দাফন শেষে তাকে পুনরায় নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়।

এএডি/


  বিষয়:   প্যারোল  মুক্তি  মা  জানাজা  আ. লীগ  নেতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: