ওয়াশিংটনের নির্দেশে অনেক হয়েছে, আর নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, ওয়াশিংটনের নির্দেশে ‘অনেক হয়েছে, আর নয়’। যুক্তরাষ্ট্রের অভিযানে দেশটির সাবেক নেতা নিকোলাস মাদুরো আটক

2026-01-26T23:34:53+00:00
2026-01-26T23:34:53+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ওয়াশিংটনের নির্দেশে অনেক হয়েছে, আর নয়
ট্রাম্পকে রদ্রিগেজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩৪ পিএম 
ডেলসি রদ্রিগেজ ও ডেনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, ওয়াশিংটনের নির্দেশে ‘অনেক হয়েছে, আর নয়’। যুক্তরাষ্ট্রের অভিযানে দেশটির সাবেক নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার মধ্যেই তিনি এই অবস্থান নিলেন। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের সমর্থনে অন্তর্বর্তী নেতৃত্বে আসার পর থেকে রদ্রিগেজকে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে হচ্ছে- একদিকে দেশের ভেতরে মাদুরোপন্থিদের পাশে রাখা, অন্যদিকে হোয়াইট হাউসকে অসন্তুষ্ট না করা। এই পরিস্থিতিতে তেল উৎপাদন পুনরায় শুরুসহ নানা দাবিতে ওয়াশিংটনের চাপ অব্যাহত রয়েছে।

নতুন দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রতি সুর কঠোর করে রদ্রিগেজ বলেন, ‘ভেনেজুয়েলার রাজনীতিবিদদের ওপর ওয়াশিংটনের নির্দেশ যথেষ্ট হয়েছে।’ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ভেনেজুয়েলানা দে তেলেভিসিওনে সম্প্রচারিত পুয়ের্তো লা ক্রুজ শহরে তেল শ্রমিকদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভেনেজুয়েলার রাজনীতিকে আমাদের মতভেদ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিজেরাই মীমাংসা করতে দিন। ফ্যাসিবাদ ও চরমপন্থার পরিণতির সঙ্গে লড়াই করতে গিয়ে এই প্রজাতন্ত্রকে অত্যন্ত উচ্চ মূল্য দিতে হয়েছে।’

চলতি বছরের জানুয়ারির শুরুতে এক অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর থেকে ভেনেজুয়েলার ওপর ধারাবাহিক চাপ বজায় রেখেছে হোয়াইট হাউস। সেখানে সাবেক নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিচার প্রক্রিয়া চলছে।


মাদুরোর সাবেক উপপ্রধান রদ্রিগেজ সাম্প্রতিক সপ্তাহগুলোতে বারবার বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের শাসনে চলে না। তবে একই সঙ্গে তিনি ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার পথেও হাঁটেননি। মাদুরো আটক হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ‘চালাবে’। পরে তিনি অবশ্য রদ্রিগেজকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেন।

সময়ের আলো/এসকে/ 





  বিষয়:   ওয়াশিংটন  ট্রাম্প  রদ্রিগেজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: