বসন্তের রঙে কে ক্র্যাফটে ছোটদের পোশাক

সময়ের আলো ডেস্ক

বসন্ত মৌসুমে ছোটদের সাজে ফুটে উঠুক রঙিন স্বপ্ন, নির্মল আনন্দ আর নতুন দিনের গল্প। বসন্তের আগমনে প্রকৃতি যেমন নতুন রঙে

2026-01-27T05:01:27+00:00
2026-01-27T05:01:27+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বসন্তের রঙে কে ক্র্যাফটে ছোটদের পোশাক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:০১ এএম 
বসন্তের রঙে কে ক্র্যাফটে ছোটদের পোশাক।
বসন্ত মৌসুমে ছোটদের সাজে ফুটে উঠুক রঙিন স্বপ্ন, নির্মল আনন্দ আর নতুন দিনের গল্প। বসন্তের আগমনে প্রকৃতি যেমন নতুন রঙে সেজে ওঠে, তেমনি ছোটদের পোশাকেও আসুক উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য। কে ক্র্যাফট এই বসন্তে ছোটদের জন্য নিয়ে এসেছে এমন সব পোশাক সংগ্রহ যেখানে রং, আরাম ও নান্দনিকতার নিখুঁত সমন্বয় ঘটেছে।

হালকা বাসন্তী, লাল, কমলা, সবুজ, হলুদ, গোলাপি, ল্যাভেন্ডার ও প্যাস্টেল শেডের পোশাকে ছোটদের বসন্তের আনন্দকে করবে আরও প্রাণবন্ত। আরামদায়ক ফেব্রিকে সারাদিনের স্বাচ্ছন্দ্য, যাতে খেলাধুলা কিংবা উৎসব— সব মুহূর্তই হয় উপভোগ্য। রয়েছে ফ্রক কাটের কামিজ, লম্বা কামিজ সঙ্গে প্যান্ট স্টাইলের পাজামা, পালাজো, ধুতি-পাজামা এবং ফ্রক, কুর্তি, টপ ইত্যাদি। ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবি, টিশার্ট। সুতি কাপড় ছাড়াও মিলবে লিনেন, ভয়েল। তাতে স্ক্রিন প্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি, টাই-ডাই ইত্যাদির মিশেলও আছে।

বসন্তের উৎসব, স্কুলের অনুষ্ঠান কিংবা পারিবারিক আয়োজনে ছোটদের সাজিয়ে তুলতে কে ক্র্যাফটের এবারের আয়োজন ভালো লাগবে। কে ক্র্যাফটের সব আউটলেট ছাড়াও দেশে এবং দেশের বাইরের যেকোনো প্রান্ত থেকে কে ক্র্যাফটের অনলাইন শপ থেকে শিশুদের ফাল্গুনের পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে। 

এফআর
  বিষয়:   বসন্ত  রঙ  কে ক্র্যাফট  ছোটদের পোশাক 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: