দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ ঢাকার ঐতিহ্যবাহী ওয়ারী এলাকায় নতুন আউটলেট উদ্বোধন করেছে। আরও বেশি মানুষের কাছে আধুনিক, স্টাইলিশ ও আরামদায়ক ফ্যাশন পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ।
গ্র্যান্ড ওপেনিংয়ে ওয়ারীর ফ্যাশনপ্রেমীরা অংশগ্রহণ করেন। এ সময় ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান বলেন, ওয়ারীতে আমাদের নতুন আউটলেট উদ্বোধন ব্লুচিজের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। আমরা সবসময় এমন ফ্যাশন তৈরিতে বিশ্বাস করি, যা স্বাতন্ত্র্যের পাশাপাশি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকেও সম্মান করে। ওয়ারীর কাস্টমারদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমাদের আরও অনুপ্রাণিত করেছে।
গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে ব্লুচিজের সহ-প্রতিষ্ঠাতা সিমিন জামান এবং সিওও ফজলে রাব্বী উপস্থিত ছিলেন এবং ওয়ারীর ফ্যাশনপ্রেমীদের এই নতুন ফ্যাশন গন্তব্যে স্বাগত জানান। উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্রেতারা ব্লুচিজের নকশা ও পোশাকের গুণগত মানের প্রশংসা করেন।
ফ্যাশন হাউসটির পক্ষ থেকে জানানো হয়েছে— ব্লুচিজের কালেকশনগুলো ঐতিহ্যবাহী সৌন্দর্য ও আধুনিক ট্রেন্ডের নিখুঁত সমন্বয় তুলে ধরে।
গুণমান, আরাম ও স্বাতন্ত্র্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে ব্র্যান্ডটি এমন সব মানুষের জন্য ফ্যাশনকে নতুনভাবে উপস্থাপন করছে, যারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্টাইল প্রকাশ করতে চান।
এফআর