আজ ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানী ঢাকায় সাম্প্রতিক দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও আজ সকালে আগের দিনের তুলনায় সামান্য কমেছে। গতকাল সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা

2026-01-27T09:59:06+00:00
2026-01-27T09:59:06+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানী
আজ ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৯ এএম 
ঢাকায় আজ সকালে আগের দিনের তুলনায় তাপমাত্রা সামান্য কমেছে। সংগৃহীত ছবি
রাজধানী ঢাকায় সাম্প্রতিক দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও আজ সকালে আগের দিনের তুলনায় সামান্য কমেছে। গতকাল সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ তা নেমে এসেছে ১৭ দশমিক ২ ডিগ্রিতে।  

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ দিনের বেলায় ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সকাল ৭টায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। 


পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকবে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৪২ মিনিটে। 


/ইউএমএইচ

  বিষয়:   তাপমাত্রা  ঢাকা 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: