মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব

কূটনৈতিক প্রতিবেদক

প্রবাস

মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার সৌদি

2026-01-27T19:01:27+00:00
2026-01-27T19:01:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রবাস
মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
মালদ্বীপের শ্রমবাজারে পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদের সঙ্গে আলোচনাকালে উপদেষ্টা ড. আসিফ নজরুল এই প্রস্তাব দেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মন্ত্রাণালয় সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

আসিফ নজরুল মালদ্বীপে বর্তমানে বসবাসরত সব অনিয়মিত ও আনডকুমেন্টেড বাংলাদেশি কর্মীকে নিয়মিতকরণের অনুরোধ জানান। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ অন্যান্য যোগ্য পেশাদার কর্মীদের নিয়োগ বৃদ্ধির প্রস্তাব করেন। 


ড. আসিফ নজরুল বিদেশে পড়াশোনার জন্য মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য প্রদত্ত শিক্ষা ঋণ সুবিধার প্রশংসা করেন এবং চিকিৎসা, প্রকৌশল, কৃষি এবং অন্যান্য বিশেষায়িত বিষয়ে উচ্চশিক্ষার জন্য অধিকহারে মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশে আমন্ত্রণ জানান। এছাড়া বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপ ভ্রমণে আকৃষ্ট করার বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান করেন।

ড. আলী হায়দার বাংলাদেশ হতে আরও বেশী দক্ষ কর্মী ও পেশাজীবী নিয়োগে আগ্রহ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে মালদ্বীপে এডুকেশন ফেয়ার আয়োজনের প্রস্তাব করেন। বৈঠকে অন্যদের মধ্যে মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ড. আব্দুল্লাহ নাজির এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

সময়ের আলো/কেএইচও 

  বিষয়:   প্রবাসী কল্যাণ  কর্মসংস্থান  মন্ত্রণালয়  উপদেষ্টা  ড. আসিফ নজরুল 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: