উত্তরার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর উত্তরায় একটি কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল

2026-01-28T18:59:15+00:00
2026-01-28T18:59:15+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজধানী
উত্তরার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় একটি কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা ৩৮ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


তিনি জানান, বুধবার বিকেল ৫টা ৩৮ মিনিটে ১১ নম্বর সেক্টরের ওই কাঁচাবাজারে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   উত্তরা  আগুন নিয়ন্ত্রণে 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: