জামায়াত ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি ও চাঁদাবাজি করবে না এবং কাউকে দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেবে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ ফলপট্টিতে এক নির্বাচনি পথসভায় এ কথা জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, অশান্তি করলে লৌহমানবীর পরিণতি বরণ করতে হবে।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি ও চাঁদাবাজি করবে না। কাউকে দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেবে না। তবে অন্য কেউ সরকার গঠন করলে সব ভালো কাজে সহযোগিতা ও সমর্থন দেবে।
আরআর