প্রতিপক্ষের চোটের সুযোগে সেমিতে জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

ভাগ্য বলতে হবে নোভাক জোকোভিচের। প্রতিপক্ষের চোটের সুযোগ অস্ট্রেলিয়ান ওপেনে এগিয়ে চলেছেন এ সার্বিয়ান তারকা। শেষ ষোলোর লড়াইয়ে কোর্টে নামার

2026-01-29T05:01:17+00:00
2026-01-29T05:01:17+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রতিপক্ষের চোটের সুযোগে সেমিতে জোকোভিচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:০১ এএম 
নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত
ভাগ্য বলতে হবে নোভাক জোকোভিচের। প্রতিপক্ষের চোটের সুযোগ অস্ট্রেলিয়ান ওপেনে এগিয়ে চলেছেন এ সার্বিয়ান তারকা। শেষ ষোলোর লড়াইয়ে কোর্টে নামার আগেই ওয়াক-ওভার পেয়ে যান। প্রতিপক্ষ চোটের কারণে খেলায় অংশ নেননি। 

বুধবার কোয়ার্টার ফাইনালে নেমেও সেই চোটের সুযোগে আবারও এগিয়ে গেলেন জোকো। এদিন অবশ্য খেলার মাঝপথে জোকোভিচের প্রতিপক্ষ ইতালিয়ান লরেন্সো মুসেত্তি কোর্ট ছেড়ে গেলে শেষ চারের টিকেট পেয়ে যান রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক। তবে লরেন্সো পুরো ম্যাচ শেষ করতে পারলে কোয়ার্টার থেকেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যেত জোকোর।

কারণ প্রথম দুই সেট হেরে ম্যাচ থেকে প্রায় ছিটকে গিয়েছিলেন। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় বুধবার র‌্যাঙ্কিংয়ের চার ও পাঁচ নম্বরের লড়াইয়ে দুজন ছিলেন ভিন্ন দুই রূপে। গ্রেট জোকোভিচ শুরু থেকেই ছিলেন ছন্নছাড়া, তার কোনোকিছুই ঠিকঠাক হচ্ছিল না। 

আর মুসেত্তি ছিলেন দারুণ ছন্দে। প্রথম দুই সেট ৬-৪, ৬-৩ গেমে জিতে যান মুসেত্তি। এরপরই তার খেই হারানোর শুরু। ঊরুতে ব্যথা অনুভব করায় মেডিকেল টাইমআউট নেন পঞ্চম বাছাই ইতালিয়ান তারকা। কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। তৃতীয় সেটে ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় হাল ছেড়ে দেন তিনি, প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে বিদায় নেন। ম্যাচ শেষে জোকোভিচও অকপটে স্বীকার করে নেন, চোট আঘান না হানলে দিনটা হয়তো তার প্রতিপক্ষেরই হতো। 

‘সে (আজ আমার চেয়ে) অনেক ভালো খেলছিল- আমি বাড়ি ফেরার পথে ছিলাম। কী বলব, বুঝতে পারছি না। এতটুকু শুধু বলতে পারি, তার জন্য আমি দুঃখিত। প্রার্থনা করি, সে যেন দ্রুত সেরে ওঠে। আজ সে বিজয়ী হতো, এতে কোনো সন্দেহ নেই।’

দ্বিতীয় সেট শেষে জোকোভিচকেও পায়ে ফোসকা পড়ার চিকিৎসা নিতে হয়। ম্যাচ ঠিকমতো এগিয়ে গেলে তাকেও হয়তো শারীরিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হতো। আগের ম্যাচে চেক রিপাবলিকের ইয়াকুব মেনসি চোটে ছিটকে পড়ায় শেষ ষোলোয় কোর্টেই নামতে হয়নি জোকোভিচকে। 

২০২৩ সালে সবশেষ গ্র্যান্ড স্লাম জয়ের পর, গত দুই বছরে আরেকটি মেজর জয়ের স্বপ্ন বারবার ভেঙেছে জোকোভিচের। ২০২৫ সালে চারটি গ্র্যান্ড স্লামের সবগুলোতেই সেমিফাইনালে উঠলেও তাতে শিরোপা ছোঁয়া হয়নি জোকোর।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   প্রতিপক্ষ  সেমিতে জোকোভিচ 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: