মধ্যরাতে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।বুধবার (২৮ জানুয়ারি) রাত

2026-01-29T05:28:40+00:00
2026-01-29T05:28:40+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
মধ্যরাতে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:২৮ এএম 
তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হোস্টেল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারিত পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ সুপারিশ বৈষম্যমূলক। এসময় তারা অবিলম্বে কমিটির সুপারিশ বাতিল ও ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান।


তারা বলেন, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে।এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেড সংক্রান্ত দাবি উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   তেজগাঁও সাতরাস্তা  সড়ক অবরোধ  ঢাকা পলিটেকনিক 


Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: