সাভারে শাহ সুফী নূরুল আমিন চিস্তী নামে এক পীরের দরবারে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। জানালার গ্রীল কেটে আলমারি এবং লকার ভেঙ্গে স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরচক্র।
বুধবার (২৮ জানুয়রি) দিবাগত রাতে সাভার পৌরসভার উত্তর জামসিং এলাকার চিস্তীয়া দরবার শরীফ নামক বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী শাহ সূফী নূরল আমিন চিস্তী জানান, আমরা বাড়িতে তালা দিয়ে কেরানীগঞ্জে এক ভক্তের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বৃহস্পতিবার সকালে ফিরে দেখি বাড়ির মূল গেটের তালা ভাঙ্গা। এরপর ভেতরে প্রবেশ করে দেখতে পাই বাড়ির জানালার গ্রীল কাটা, বাসার বিভিন্ন রুমের দরজা, আলমারি ও রকার ভাঙা। এ সময় নগদ টাকা ও স্বর্নালংকার প্রায় ১০ লাখ টাকার মূল্যের মালামাল নিয়ে গেছে চোর। এছাড়া চলে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন খুলে নিয়ে যায়।
নূরুল আমিন চিস্তী অভিযোগ করেন, আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। আগের মত নিরাপত্তা জোরদার থাকলে এমন ঘটনা ঘটত না।