টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ : আন্তর্জাতিক আদালতে জয় পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় জয় পেয়েছে বাংলাদেশ। এ মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন আন্তর্জাতিক আদালত। ২০০৫ সালে সংঘটিত

2026-01-29T21:14:49+00:00
2026-01-29T21:15:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ : আন্তর্জাতিক আদালতে জয় পেল বাংলাদেশ
৪২ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম  আপডেট: ২৯.০১.২০২৬ ৯:১৫ পিএম  (ভিজিট : ২০৯)
সংগৃহীত ছবি
সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় জয় পেয়েছে বাংলাদেশ। এ মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন আন্তর্জাতিক আদালত। ২০০৫ সালে সংঘটিত ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড) কানাডিয়ান কোম্পানি নাইকোকে ৪ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইকসিডের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান। 


তিনি জানান, আন্তর্জাতিক আদালতের নির্দেশ অনুযায়ী নাইকোকে ৪২ মিলিয়ন ডলার পরিশোধ করতে বলা হয়েছে। 

ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনালটিতে গ্যাসের ক্ষতি বাবদ ১১৮ মিলিয়ন ও রাষ্ট্রের ক্ষতি বাবদ ৮৯৬ মিলিয়ন ডলারের একটি হিসাব দিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে হিসাবে বিস্ফোরণের ফলে পরিবেশগত ক্ষতি ও স্বাস্থ্যগত ক্ষতির হিসাব যোগের আবেদনও করা হয়েছিল। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   টেংরাটিলা  গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ  আন্তর্জাতিক আদালত  জয়  বাংলাদেশ  ৪২ মিলিয়ন ডলার  পরিশোধ  নির্দেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: