ইরানের নেতৃত্ব পরিবর্তন সহজ বিষয় নয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া কড়া হুঁশিয়ারির মধ্যেই ইরানের নেতৃত্ব পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের

2026-01-29T23:19:10+00:00
2026-01-29T23:19:10+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের নেতৃত্ব পরিবর্তন সহজ বিষয় নয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:১৯ পিএম 
পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংগৃহীত ছবি
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া কড়া হুঁশিয়ারির মধ্যেই ইরানের নেতৃত্ব পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সরিয়ে দিলে ইরানের নেতৃত্ব কার হাতে যাবে তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না।

সিনেট কমিটির উদ্দেশে দেওয়া বক্তৃতায় রুবিও বলেন, ইরানের শাসক পরিবর্তন ঘটানো ভেনেজুয়েলার মতো সহজ বিষয় নয়, যেখানে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছিল।

তিনি বলেন, ‘এটা কোনো ফ্রোজেন খাবার নয়, যেটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দুই-আড়াই মিনিটে তৈরি হয়ে যাবে। এগুলো খুবই জটিল বিষয়।’

রুবিও আরও বলেন, খামেনি বা বর্তমান শাসনব্যবস্থা পতন হলে এরপর কী ঘটবে- সে বিষয়ে কোনো সহজ বা স্পষ্ট উত্তর কারও কাছে নেই। রুবিওর এই মন্তব্য এমন এক সময়ে সামনে আসল যখন ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানকে আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। জবাবে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া জানাবে।


ইরানের এই হুঁশিয়ারির প্রসঙ্গে রুবিও বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আগাম পদক্ষেপ নিয়ে হাজার হাজার মার্কিন সেনা, আঞ্চলিক স্থাপনা ও মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি যেন সেই পর্যায়ে না যায়।

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   ইরান  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী  নেতৃত্ব 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: