একটি পক্ষ জুলাই স্বীকার করতে চান না : শফিকুর রহমান

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি পক্ষ জুলাই স্বীকার করতে চান না। তাদেরকে বাচ্চা-কাচ্চা, নাতি-পুতি বলে অবজ্ঞা করা হচ্ছে।

2026-01-30T21:33:07+00:00
2026-01-30T22:50:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
একটি পক্ষ জুলাই স্বীকার করতে চান না : শফিকুর রহমান
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৩৩ পিএম  আপডেট: ৩০.০১.২০২৬ ১০:৫০ পিএম  (ভিজিট : ১৭৩)
বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলো
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি পক্ষ জুলাই স্বীকার করতে চান না। তাদেরকে বাচ্চা-কাচ্চা, নাতি-পুতি বলে অবজ্ঞা করা হচ্ছে। এতে আমি বিস্মিত, লজ্জিত। 

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের আয়োজনে ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।
 
শফিকুর রহমান বলেন, যাদের কারণে জেল থেকে মুক্তি, দেশে ফিরে আসা, নির্বাচনের কথা বলা—এখন তাদেরকে অস্বীকার করছেন! লজ্জা—এটা মেনে নেওয়া যায় না। যে উপকারের উপকার স্বীকার করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে ভালো মানুষ হতে পারে না।

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমির বলেন, আপনারা একদিকে বলছেন, মায়েদের হাতে আপনারা ফ্যামিলি কার্ড তুলে দিবেন। আবার সেই মায়েদের গায়েই আপনারা হাত দিচ্ছেন। আপনারা মা’দেরকে কিভাবে দেখবেন, এখনই বোঝা যাচ্ছে। মনে রাখবেন, সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া জাতি ক্ষমা করেনি, গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল, আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবেন। 
উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। আপনারা সেই বাংলাদেশ আবার চান? আপনারা পরিবর্তন চান? পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে।  

আগামী দিনে ১১ দলীয় জোট সরকার গঠন করলে লক্ষ্মীপুরের উন্নয়নে কাজ করবেন বলেও জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
 
সমাবেশে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা মহানগর উত্তরে সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়াসহ অনেকে বক্তব্য রাখেন।
 
এফআর


  বিষয়:   লক্ষ্মীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: