আত্মহত্যা করলেন রাবির নারী শিক্ষার্থী

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মেহেরচণ্ডি এলাকার

2026-01-31T03:48:56+00:00
2026-01-31T03:48:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
আত্মহত্যা করলেন রাবির নারী শিক্ষার্থী
রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৩:৪৮ এএম 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জোবাইদা ইসলাম ইতি। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক নারী শিক্ষার্থীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মেহেরচণ্ডি এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম জোবাইদা ইসলাম ইতি। তিনি সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং রাজশাহীর বাসিন্দা ছিলেন।

প্রতিবেশী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে নিজ বাসায় অবস্থানকালে গলায় ফাঁস দেন ওই শিক্ষার্থী। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডি এলাকায় এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর পাওয়া যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএডি/


  বিষয়:   আত্মহত্যা  রাবি  নারী  শিক্ষার্থী  জোবাইদা ইসলাম ইতি 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: