দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (৩১ জানুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টার কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় প্রেসক্লাবের জহুর হোসেন অডিটোরিয়ামে ‘নারীর ভোট ও ভবিষ্যতের রাষ্ট্রে কর্মজীবী নারীর ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেবেন নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
বিএনপির কর্মসূচি
বিকেল ৩টায় মিরপুর-১৪-তে উঠান বৈঠকে ভাষানটেকের নারী প্রতিনিধি ও স্থানীয় নেতারা অংশগ্রহণ করবেন।
ইশরাক হোসেনের কর্মসূচি
বেলা ১১টা থেকে গেন্ডারিয়া থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা করবেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় বেইলি রোডে অফিসার্স ক্লাবে ‘জাকাত ফেয়ার ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
জামায়াতের কর্মসূচি
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের সমর্থনে বিকেল ৪টায় গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
সময়ের আলো/এনএ