মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরা সদরে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের

2026-01-31T14:44:02+00:00
2026-01-31T16:19:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ২:৪৪ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৪:১৯ পিএম  (ভিজিট : ১৪৭)
প্রতীকী ছবি
সাতক্ষীরা সদরে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের রজব আলীর ছেলে মো. মনিরুল ইসলাম (৩৬) ও শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলাম ওরফে খোকার ছেলে মো. সবুজ (৪২)।

শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মজিদ জানান, তেঁতুলতলা মোড়ে মনিরুল ইসলামের একটি মাছের ঘের রয়েছে। শনিবার সকাল ৭টার দিকে তিনি ঘেরের আইলে টমেটো ক্ষেতে কাজ করছিল। এ সময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ছটফট করতে থাকে। 

বিষয়টি বুঝতে পেরে পাশের ঘেরের মালিক সবুজ এসে তাকে উদ্ধারের চেষ্টা করে। একপর্যায়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে দুজনেই ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।


সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সময়ের আলো/আআ



  বিষয়:   মৃত্যু  দুর্ঘটনা  বিদ্যুৎস্পৃষ্ট  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: