বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র সপ্তাহ খানেক বাকি। টুর্নামেন্ট ঘনিয়ে আসলেও পাকিস্তানের অংশগ্রহণ এখনো শতভাগ নিশ্চিত নয়। বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে

2026-01-31T17:29:39+00:00
2026-01-31T17:29:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত পাকিস্তানের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:২৯ পিএম 
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র সপ্তাহ খানেক বাকি। টুর্নামেন্ট ঘনিয়ে আসলেও পাকিস্তানের অংশগ্রহণ এখনো শতভাগ নিশ্চিত নয়। বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্তের প্রতিবাদেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আবারো ভাবছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় এবার তাদের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষ টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচের টসের পরই বিশ্বকাপের জার্সি উন্মোচন করার কথা ছিল। তবে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। ঠিক কী কারণে এই অনুষ্ঠান হয়নি তা আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণেই জার্সি উন্মোচন স্থগিত করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না পাকিস্তান—এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

আরও পড়ুন


আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি। তিনি বলেছিলেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন নাকভি। সেখানে বিশ্বকাপে দলের অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা নেওয়া হয় বলে জানা গেছে। এই বিশ্বকাপে পাকিস্তানের খেলা এখন পুরোটাই দেশটির সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   বিশ্বকাপ  জার্সি  উন্মোচন  অনুষ্ঠান  স্থগিত  পাকিস্তান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: