তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে লুটপাট, গ্রেফতার ১

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ী সদর উপজেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া জন্মান্ধ গফুর মল্লিকের (৭৮) বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ

2026-01-31T17:35:49+00:00
2026-01-31T17:36:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে লুটপাট, গ্রেফতার ১
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৫:৩৬ পিএম
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে লুটপাট। ছবি : সময়ের আলো
রাজবাড়ী সদর উপজেলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া জন্মান্ধ গফুর মল্লিকের (৭৮) বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

জানা গেছে, ৭৮ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে ট্রেনে ও বাসে বাসে ফেরি করে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবন ধারণ করছেন। তার এই অদম্য জীবন-সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ‘আমরা বিএনপির পরিবার’ থেকে এক লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।

ভুক্তভোগী গফুর মল্লিকের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা লুট করে। শুধু গফুর মল্লিকই নন, হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও তছনছ করে মালামাল ও অর্থ আত্মসাৎ করে। 
এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযোগে একই গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। 

অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

এফআর


  বিষয়:   রাজবাড়ী  তারেক রহমান  উপহার  অন্ধ গফুর  বাড়ি  লুটপাট  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: