আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা নিতে মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত আরও ১২ জন ‘জুলাই যোদ্ধা’র নাম তালিকা থেকে বাতিল করেছে সরকার।

2026-01-31T18:43:20+00:00
2026-01-31T18:43:20+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
আরও ১২ ভুয়া ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
সরকারের দেওয়া বিভিন্ন সুবিধা নিতে মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত আরও ১২ জন ‘জুলাই যোদ্ধা’র নাম তালিকা থেকে বাতিল করেছে সরকার। বাতিল হওয়া ভুয়া জুলাই যোদ্ধারা ক্যাটাগরি ‘গ’ এর আওতাভুক্ত ছিল। তাদের মধ্যে রংপুর বিভাগের দিনাজপুর জেলার পাঁচজন এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সাতজন রয়েছে। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে একই কারণে গত বছরের ২৯ অক্টোবর ১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছিল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

দিনাজপুরের বাতিল হওয়া ভুয়া ‘জুলাই যোদ্ধা’রা হলো, তাসফিয়াহ রিফা, আসাদুজ্জামান নূর, সুরুজ মিয়া, কহিনুর ও সখিনা। চাঁদপুরের বাতিলরা হলেন কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও আব্দুল্লাহ আল মামুন। 

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ অনুযায়ী দেওয়া ক্ষমতাবলে এ গেজেট বাতিল করা হয়েছে। 


প্রজ্ঞাপনে প্রত্যেক ব্যক্তির গেজেট নম্বর, মেডিক্যাল কেস আইডি, বাবার নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

আরআর
  বিষয়:   জুলাই যোদ্ধা  গেজেট  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: