বইমেলা নিয়ে প্রকাশকদের ৪ দাবি

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

প্রকাশনা শিল্পের অস্তিত্ব রক্ষা ও অর্থনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্যে একুশে বইমেলা ২০২৬ নিয়ে ৪ দফা দাবি জানিয়েছে সৃজনশীল প্রকাশকেরা।সম্প্রতি একটি

2026-01-31T23:05:15+00:00
2026-01-31T23:05:15+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সাহিত্য
বইমেলা নিয়ে প্রকাশকদের ৪ দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১১:০৫ পিএম 
সংগৃহীত ছবি
প্রকাশনা শিল্পের অস্তিত্ব রক্ষা ও অর্থনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্যে একুশে বইমেলা ২০২৬ নিয়ে ৪ দফা দাবি জানিয়েছে সৃজনশীল প্রকাশকেরা।  

সম্প্রতি একটি স্মারকলিপিতে প্রকাশকরা উল্লেখ করেন, বিগত দেড় বছরে দেশে বইয়ের বিক্রি ৬০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। বর্তমান পরিস্থিতিতে ফেব্রুয়ারির শেষে পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শুরু হওয়ায় এবং অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মেলায় পাঠকদের উপস্থিতি ও বই বিক্রির পরিমাণ কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

দাবিগুলো হলো, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং ২৬২ প্রকাশকের স্বাক্ষরিত দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় এবারের বইমেলা পবিত্র ঈদুল ফিতরের পরে আয়োজন করা; স্টল ও প্যাভিলিয়ন ভাড়া মওকুফ; শিক্ষার্থীদের জন্য ‘বই-ভাতা’, পহেলা বৈশাখের উৎসব ভাতার আদলে বইমেলা উপলক্ষে মানসম্মত বই কেনার জন্য পাঠক—বিশেষ করে শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারিভাবে আর্থিক প্রণোদনা বা ভাউচার ব্যবস্থা চালু করা; সরকারি বই ক্রয় নীতির সংস্কার করে জাতীয় গ্রন্থকেন্দ্র ও গণগ্রন্থাগারের মাধ্যমে মানসম্মত বইয়ের ন্যূনতম ৩০০ কপি কেনা।


স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণার কারণে প্রেস ও বাইন্ডিং খাত ব্যস্ত থাকায় এবং কাগজের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে সঠিক সময়ে মেলা প্রাঙ্গণ প্রস্তুত করা কঠিন হবে।

ওই স্মারকলিপিতে সর্বস্তরের প্রকাশকদের পক্ষে স্বাক্ষর করেছেন মেসবাহউদ্দীন আহমেদ (আহমেদ পাবলিশিং হাউস), এ কে নাসির আহমেদ (কাকলী), মাজহারুল ইসলাম (অন্যপ্রকাশ), মনিরুল হক (অনন্যা), সৈয়দ জাকির হোসাইন (অ্যাডর্ন), মাহরুখ মহিউদ্দীন (ইউপিএল; সদস্য, অমর একুশে বইমেলা কমিটি ২০২৬) এবং মাহবুব রহমান (আদর্শ; সদস্য, অমর একুশে বইমেলা কমিটি ২০২৬)।

চিঠির অনুলিপি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকের কাছেও প্রেরণ করা হয়েছে।

সময়ের আলো/এআর


  বিষয়:   বইমেলা  প্রকাশক  দাবি 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: