ইংরেজি অনুবাদে হাবিবুল্লাহ ফাহাদের গল্পগ্রন্থ ‘আ হোয়াইট ডাভ্‌স এলেজি’

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পের বই ‘A White Dove’s Elegy’।সম্প্রতি বাজারে আসা বইটিতে রয়েছে মোট সাতটি গল্প।বাংলা থেকে

2026-08-30T11:32:30+00:00
2026-08-30T11:32:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সাহিত্য
ইংরেজি অনুবাদে হাবিবুল্লাহ ফাহাদের গল্পগ্রন্থ ‘আ হোয়াইট ডাভ্‌স এলেজি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৩২ এএম 
ইংরেজি অনুবাদে হাবিবুল্লাহ ফাহাদের গল্পগ্রন্থ ‘আ হোয়াইট ডাভ্‌স এলেজি’
প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদের নতুন গল্পের বই ‘A White Dove’s Elegy’। সম্প্রতি বাজারে আসা বইটিতে রয়েছে মোট সাতটি গল্প।

বাংলা থেকে গল্পগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন অধ্যাপক ইদ্রিস আলী মেহেদী। বইটি প্রকাশ করেছে ‘সহজ প্রকাশ’ এবং প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

গত মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে বইটি দেশের বিভিন্ন গ্রন্থবিতানের পাশাপাশি দেশের বৃহৎ অনলাইন প্লাটফর্ম রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।

২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে রচিত এই বইটির গল্পগুলোর ইংরেজি শিরোনাম হলো— A White Dove’s Elegy, The Rat, How I Became a Dog, The Day Moumita Returned Home, When Words Fail, Adoption Ges The Corporate Circus। 

গল্পগুলো বিভিন্ন সময় দেশের প্রথম সারির জাতীয় দৈনিক, সাময়িকী এবং অনলাইন সাহিত্য পত্রিকায় বাংলায় প্রকাশিত হয়েছে।  

অনুবাদক ইদ্রিস আলী মেহেদী বলেন, ‘হাবিবুল্লাহ ফাহাদ যে সময় ও জীবনের গল্প বলেন তা আমাদের অতিপরিচিত বটে। তবে তার আখ্যান চেনামুহূর্তকেও পিছন ফিরে দেখতে আগ্রহ জাগায়। বিশেষ করে তার ভাষার কাব্যময় মাধুর্য্য সমসাময়িক বাংলা কথাশিল্পে স্বাতন্ত্র্য তৈরি করেছে অনায়াসে।

কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদের প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ : খৈয়া গোখরার ফণা, বজলু জানে লাশের পরিচয়, দরজার ওপাশে ভোর, দানামাঝির বউ। উপন্যাস : জলপাই রঙের দিনরাত, বসন্ত রোদন। 

সাক্ষাৎকার সংকলন : দুই ভাষাসংগ্রামীর মুখোমুখি (আহমদ রফিক ও রফিকুল ইসলাম), আলাপের সুবাসে সন্জীদা খাতুন, তিন যোদ্ধার মুখোমুখি। জীবনী গ্রন্থ : আমাদের বঙ্গবন্ধু। সম্পাদিত গ্রন্থ : স্বকৃত নোমানের কথামালা ‘গহিনের দাগ’।  

দেড় যুগের বেশি সময় সাংবাদিকতায় নিয়োজিত হাবিবুল্লাহ ফাহাদ বর্তমানে বসবাস করছেন ফ্রান্সের প্যারিসে।   

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইংরেজি অনুবাদ  হাবিবুল্লাহ ফাহাদ  গল্পগ্রন্থ  আ হোয়াইট ডাভ্‌স এলেজি 


Advertisement
Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: