নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে ৩ হাজার বিজিবি মোতায়েন

রংপুর ব্যুরো

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষায় রংপুর বিভাগের ৪ জেলায় ৩ হাজার বিজিবি

2026-02-01T05:18:09+00:00
2026-02-01T05:18:09+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে ৩ হাজার বিজিবি মোতায়েন
রংপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ এএম 
রংপুর বিভাগের ৪ জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন। ছবি : সময়ের আলো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষায় রংপুর বিভাগের ৪ জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মহানগরীর পার্কের মোড় এলাকায় বিজিবি চেকপোস্ট পরিদর্শন শেষে এ তথ্য জানান রংপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম শফিকুর রহমান।

Advertisement
শফিকুর রহমান বলেন, ‘বিজিবি রংপুর সেক্টরের অধীনে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় ২৬টি বেজ ক্যাম্পে ৭৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকার নিশ্ছিদ্র নিরাপত্তা ও চেকপোস্ট স্থাপনসহ মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে। এসব জেলার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজর দিয়েছে বিজিবি।’


তিনি বলেন, ‘বিজিবি মূলত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন শুরু করেছে। নির্বাচনি এলাকায় নিরাপত্তা দিতে তল্লাশি কার্যক্রম চালু রয়েছে। এছাড়া ঝুঁকি বিবেচনায় বিভিন্ন স্থানে ডগ স্কোয়াড স্থাপন করা হয়েছে। টহল ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবির র‌্যাপিড অ্যাকশন ও কুইক রেন্সপন্স ফোর্স প্রস্তুত রয়েছে।’ 

শফিকুর রহমান বলেন, ‘বিজিবি ডিজিটাল সেন্সর যেমন ড্রোন, বডিওর্ন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কার্যক্রমের গতিশীলতা বাড়িয়েছে। বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী, জনগণের আস্থার প্রতীক হিসেবে আমরা কাজ করতে চাই। তাই সমন্বিতভাবে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে।’ 

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   নির্বাচন  আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ  রংপুর  বিজিবি মোতায়েন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: