প্রবাসীর বাড়ির সামনে বোমা সাদৃশ্য বস্তু রেখে চাঁদা দাবি

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রাম থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।রোববার (১ ফেব্রুয়ারি)

2026-02-01T12:43:30+00:00
2026-02-01T12:43:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রবাসীর বাড়ির সামনে বোমা সাদৃশ্য বস্তু রেখে চাঁদা দাবি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৩ পিএম 
প্রবাসীর বাড়ির সামনে বোমা সাদৃশ্য বস্তু রেখে চাঁদা দাবি। ছবি : সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের সহগলপুর গ্রাম থেকে দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিঙ্গাপুর প্রবাসী মিঠুনের (৩৫) বাড়ির সামনে থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। মিঠুন ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

বাড়ির সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার সময় বাড়ির প্রধান ফটকের সামনে লাল টেপে মোড়ানো দু’টি বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহায়তায় গাংনী থানা পুলিশে খবর দেওয়া হয়।

চিরকুটে প্রবাসীর পরিবারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে প্রাণ ও সম্পদের ক্ষতির হুমকি দেওয়া হয়। পাশাপাশি একটি মোবাইল নাম্বার উল্লেখ করে নগদ বা বিকাশে টাকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।


গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   মেহেরপুর  গাংনী  চাঁদা দাবি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: