‘নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ’

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক

2026-02-01T17:43:38+00:00
2026-02-01T17:43:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
‘নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম 
বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর থানাধীন ৪৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগকালে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, সম্প্রতি কয়েকজন কর্মজীবী নারী তার সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন- আগামী দিনে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে তাদের নিরাপত্তা ও অধিকার কীভাবে সুরক্ষিত থাকবে, তা নিয়ে তারা উদ্বিগ্ন।

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে এগোবে। তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জেল-জুলুম, গুম ও হত্যার শিকার হয়েছেন। এ সময় তিনি ছাত্রনেতাদের গুম ও হত্যার বিষয়টিও উল্লেখ করেন।

বিএনপির এই প্রার্থী বলেন, দলটি একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে, যেখানে জনগণ নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে। তিনি বলেন, ‘যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বিজয়ী হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ।’
আরও পড়ুন

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে হবে এবং প্রতিপক্ষের কোনো উসকানিতে সাড়া দেওয়া যাবে না। তিনি বলেন, বিএনপির প্রতি দেশের মানুষের ব্যাপক সমর্থন রয়েছে এবং সেই জনসমর্থনকে বিভ্রান্ত করার কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন। তার মতে, বিএনপি সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন- ইনশাল্লাহ।

নারী নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশের নারীদের জন্য অনুপ্রেরণা। সেই আদর্শ অনুসরণ করে বিএনপি নারী-পুরুষ নির্বিশেষে ধনী-গরিব, শিশু-বৃদ্ধ, যুবক ও শিক্ষার্থীদের মৌলিক ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করে যাবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু, সূত্রাপুর থানা বিএনপির আহ্বায়ক শেখ আজিজুল ইসলাম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর এম এ সাহেদ মন্টুসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এএডি/


  বিষয়:   নারী  সমাজ  অধিকার  মর্যাদা  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: