নিজের নামে ভুয়া ফেসবুক, ক্ষুব্ধ অভিনেত্রী

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে ভুয়া আইডি খোলার ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি

2026-02-01T17:51:53+00:00
2026-02-01T17:51:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নিজের নামে ভুয়া ফেসবুক, ক্ষুব্ধ অভিনেত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম 
অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামে ভুয়া আইডি খোলার ঘটনায় কড়া অবস্থান নিয়েছেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

মৌ স্পষ্ট করে জানান, ফেসবুকে তার মাত্র একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। এ ছাড়া ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা ফ্যান পেজ নেই। শুধু তাই নয়, ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক মাধ্যমেও তার কোনো উপস্থিতি নেই বলে জানান তিনি।

অভিযোগ করে মৌ বলেন, ভুয়া এসব আইডি থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া হচ্ছে, ছবি আপলোড করা হচ্ছে এবং এমনকি তার পরিচিতজনদের পোস্টে মন্তব্যও করা হচ্ছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
আরও পড়ুন

এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যারা ইচ্ছাকৃতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালাচ্ছেন, তাদের অনুরোধ করছি- এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি বা লেখা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

ভক্ত ও অনুসারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে মৌ আরও বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে প্রতারিত হবেন না। আবারও জানাচ্ছি- আমার কোনো ফ্যান পেজ নেই এবং কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও নেই। যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত, তারা সাবধান হন। অন্যথায় আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।’

এএডি/


  বিষয়:   ফেসবুক  ক্ষুব্ধ  অভিনেত্রী  অভিনয়  সাদিয়া ইসলাম মৌ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: