অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

দীর্ঘ সময়ের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দক্ষিণের সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার প্রেমের আলাপ

2026-02-01T18:30:22+00:00
2026-02-01T18:52:46+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
অবশেষে বিয়ের পিঁড়িতে বিজয়-রাশমিকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৬:৫২ পিএম
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। সংগৃহীত ছবি
দীর্ঘ সময়ের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দক্ষিণের সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার প্রেমের আলাপ হচ্ছে অনেক দিন ধরে। তবে দীর্ঘদিন ধরে বিজয় ও রাশমিকার প্রেমের সম্পর্ক নিয়ে চর্চা থাকলেও তারা জনসমক্ষে বিষয়টি নিয়ে মুখ খোলেননি। এবার জানা গেল তাদের বিয়ের আনুষ্ঠানিকা বাকি মাত্র। এর আগে জানা যায়, রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রাসাদে আগামীকাল সোমবার এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

কিছুদিন যাবৎ বিনোদন জগতে তাদের বিয়ের খবর নিয়ে নানা জল্পনা চলছিল। এমন সময়ে সদ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই গুঞ্জনকে আরও জোরালো করে দেয়। 


ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে বিয়ের জমকালো প্রস্তুতি চলছে। লাল ভেলভেট কাপড়, নানা রঙের ফুল এবং বিশেষ কারুকার্য করা পিতলের সামগ্রী দিয়ে সাজানো হয়েছে বিয়ের আসর। ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের এক সদস্যের ধারণ করা সেই ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানের জন্য শেষ মুহূর্তের গোছগাছ চলছে পুরোদমে। 

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিনই দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মেহেদি, সংগীত এবং ককটেল পার্টি অনুষ্ঠিত হয়। এরপর সোমবার মূল বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবন শুরু করবেন পর্দার এই জনপ্রিয় জুটি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিয়ের পিঁড়িতে  বিজয়  রাশমিকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: