মৃত্যুর ৮ ঘণ্টা পর অফিস থেকে কর্মীকে কাজের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অতিরিক্ত কাজের চাপে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন গাও গুয়াংহুই নামে ৩২ বছর বয়সী এক চীনা প্রোগ্রামার। এই ঘটনার পর কর্মঘণ্টা ও

2026-02-01T20:35:18+00:00
2026-02-01T20:35:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
মৃত্যুর ৮ ঘণ্টা পর অফিস থেকে কর্মীকে কাজের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ১৭৩)
আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন গাও গুয়াংহুই। ছবি : সংগৃহীত
অতিরিক্ত কাজের চাপে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন গাও গুয়াংহুই নামে ৩২ বছর বয়সী এক চীনা প্রোগ্রামার। এই ঘটনার পর কর্মঘণ্টা ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে চীনের সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, অফিসের কাজের চাপে গাও গুয়াংহুই নামে ৩২ বছর বয়সী এক চীনা প্রোগ্রামারের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ৮ ঘণ্টা পরও অফিস থেকে তাকে কাজের নির্দেশ দেওয়া হচ্ছিল। সদ্য বিদায়ী বছর ২০২৫ সালের ২৯ নভেম্বর এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। 

ঘটনার দিন সকালে গাও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবে অসুস্থ বোধ করলেও বাসা থেকে অফিসের কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি অজ্ঞান হয়ে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ‘হার্ট অ্যাটাক’ উল্লেখ করা হয়।


তার স্ত্রী লি আক্ষেপ করে বলেন, ‘আমি যদি সময়কে পেছনে ফিরিয়ে নিতে পারতাম, তাহলে তাকে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য করতাম।’

এদিকে গাওয়ের মৃত্যুতে নেটিজেনদের স্তম্ভিত করেছে অন্য একটি বিষয়। তার মৃত্যুর ৮ ঘণ্টা পর তার ফোনে অফিস থেকে একটি জরুরি মেসেজ আসে, যাতে তাকে দ্রুত কোনো কাজ পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছিল। এই ঘটনা চীনের ‘সবসময় কাজের মধ্যে ডুবে থাকা’ কর্মসংস্কৃতি নিয়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। 

গাওয়ের স্ত্রী বিশ্বাস করেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিশ্রমই তার স্বামীর মৃত্যু হয়েছে। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   মৃত্যু  অফিস  কর্মী  কাজের নির্দেশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: