মামুনুল হকের সমর্থনে মোহাম্মদপুরে নারীদের মিছিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা-১৩ আসনের সংসদ পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমর্থনে রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী মিছিল করেছেন নারীরা।রোববার (১

2026-02-01T21:45:18+00:00
2026-02-01T21:45:18+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজধানী
মামুনুল হকের সমর্থনে মোহাম্মদপুরে নারীদের মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম 
মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের সমর্থনে নারীদের নির্বাচনী মিছিল। ছবি: সংগৃহীত
ঢাকা-১৩ আসনের সংসদ পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমর্থনে রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী মিছিল করেছেন নারীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে লালমাটিয়া থেকে মিছিল শুরু হয়ে মোহাম্মদপুরের আল্লাহ করিম এবং শিয়া মসজিদ মোড় ঘুরে পুনরায় লালমাটিয়া গিয়ে শেষ হয়।

জানা গেছে, নারী মিছিলে নেতৃত্ব দেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের নেত্রী আনিকা তাহসিন। এসময় নেতাকর্মীরা রিকশা মার্কার প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন।


স্থানীয়রা জানান, ঢাকা-১৩ আসনের নির্বাচনী লড়াইয়ে নারী ভোটারদের এই অভূতপূর্ব জাগরণ রিকশা মার্কার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাহসী নেতৃত্বের মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার এই অঙ্গীকার প্রচারে নতুন মাত্রা যোগ করেছে।

মামুনুল হকের নির্বাচনী প্রচার দলের গণমাধ্যম সমন্বয়ক মুহাম্মাদ জাহিদুজ্জামান বলেন, ‘রোববারের মিছিলে শুধু এনসিপির নেতাকর্মীরা ছিলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের নারীকর্মী থাকলেও মিছিলে তারা অংশ নেননি।’ 

তিনি বলেন, ‘মামুনুল হকের প্রতি নারীদের এই স্বতঃস্ফূর্ত সমর্থন এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।’

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: