ছাত্রদলের ২০ নেতার পদত্যাগ

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

তৃণমূলের মতামত উপেক্ষা করে সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২০ জন

2026-02-01T22:57:48+00:00
2026-02-01T22:57:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ছাত্রদলের ২০ নেতার পদত্যাগ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৭ পিএম   (ভিজিট : ১৩৮)
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ছাত্রদল নেতা মইনুদ্দিন সরকার মিশু। ছবি : সময়ের আলো
তৃণমূলের মতামত উপেক্ষা করে সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং নেতাকর্মীদের বহিষ্কারের প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২০ জন নেতা পদত্যাগ করেছেন। 

রোববার দুপুরে উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা জানান, তারা দলীয় পদ ছাড়লেও বিএনপির আদর্শচ্যুত হননি এবং প্রয়োজনে আবারও দলে ফিরবেন। তবে বর্তমান পরিস্থিতিতে তারা স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিনের পক্ষে নির্বাচনি কর্মকাণ্ডে অংশ নেবেন।

পদত্যাগকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশু, ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নোমান বিল্লাহ বাবু, ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাঘ মাসুদ, টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি চঞ্চল শেখ, বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহীদ জিয়া, গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালমান এবং গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজ সরকার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন সরকার মিশু। 

তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়া হয়নি। তৃণমূলের বিপুল জনপ্রিয় জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিনকে মনোনয়ন না দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে। বিএনপি ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মী মহিউদ্দিনের পক্ষে অবস্থান নেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বহিষ্কার করছেন। এমতাবস্থায় দলীয় পদ ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। সে জন্য সংবাদ সম্মেলন করে আজ আনুষ্ঠানিকভাবে একযোগে ২০ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা। এ সংক্রান্ত কাগজপত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠিয়ে দেওয়া হবে।


বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্য সচিব নাদিম মাহমুদ অপু বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় প্রার্থী মনোনয়নে তৃণমূলের মতামত উপেক্ষিত হয়েছে। আমি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের পক্ষে অবস্থান নেওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাঠে আমরা যাকে পাশে পেয়েছি, আমরা তাকে ছেড়ে যাব না। জননেতা মহিউদ্দিনকে বিজয়ী করার জন্য আমরা মাঠে থাকব।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে। 

এ আসনে মনোনয়ন দৌড়ে তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব মো. মহিউদ্দিন। প্রার্থী পরিবর্তনের আন্দোলনের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তবে জেলা ও উপজেলা বিএনপির যেসব নেতাকর্মী তার পক্ষে অবস্থান নিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। 

নেতাকর্মীদের অভিযোগ, তৃণমূলের মতামত উপেক্ষা করে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। এখন যেভাবে নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে, সেটিও বিধিবহির্ভূত বলে তাদের দাবি।


এফআর


  বিষয়:   মুন্সীগঞ্জ  গজারিয়া  ছাত্রদল  নেতা  পদত্যাগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: