নীরবতা ভেঙেছে টাইগার ক্রিকেটে

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের না থাকা মানেই দেশের ক্রিকেটে হঠাৎ থমকে যাওয়া এক দীর্ঘ নীরবতা। জাতীয় দলের ক্রিকেটাররা পড়ে গিয়েছিলেন

2026-02-02T05:06:33+00:00
2026-02-02T05:06:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
নীরবতা ভেঙেছে টাইগার ক্রিকেটে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ এএম 
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের না থাকা মানেই দেশের ক্রিকেটে হঠাৎ থমকে যাওয়া এক দীর্ঘ নীরবতা। জাতীয় দলের ক্রিকেটাররা পড়ে গিয়েছিলেন অনাকাক্সিক্ষত অবসরে; মাঠ ফাঁকা, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নেমেছিল নিস্তব্ধতা। তবে সেই নীরবতা আর দীর্ঘস্থায়ী হলো না। 

ক্রিকেটারদের মাঠে ফেরাতে এবং হারানো গতি ফিরিয়ে আনতেই তিন দলের একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া তিনটি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ম্যাচ ফি ও প্রাইজমানি মিলিয়ে মোট বাজেট ধরা হয়েছে আড়াই কোটি টাকা। ঘোষণার পরদিন রোববার বেলা ১১টা থেকে ক্রিকেটারদের মাঠে দেখা যায়। এর মধ্য দিয়েই ভাঙে দেশের ক্রিকেটের স্থবিরতা।

এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ধূমকেতু, দুর্বার ও দুরন্ত এই তিন দল। ধূমকেতু একাদশের নেতৃত্বে রয়েছেন লিটন কুমার দাস। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছে তার দল। দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যেখানে আছেন জাতীয় টি-টোয়েন্টি দলের কয়েকজন ক্রিকেটার ও বাইরে থাকা অভিজ্ঞ মুখগুলো। আর দুরন্ত একাদশের দায়িত্বে আছেন আকবর আলী। মূলত ইমার্জিং দল ও সদ্য যুব বিশ্বকাপ খেলে আসা ক্রিকেটারদের নিয়েই গঠিত হয়েছে এই দল।

প্রাথমিক পর্বে তিন দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি। পয়েন্ট টেবিলের শীর্ষ দুদল ৯ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। 

সব ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড সুযোগ পাওয়ায় কয়েক দিন বন্ধ ছিল মিরপুরের ক্রিকেট কার্যক্রম। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যত অলিখিত ছুটি চলছিল। সেই সময়ে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের কথা বিবেচনায় নিয়েই তড়িঘড়ি এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি। বিশ্বকাপের হতাশার পর এই টুর্নামেন্ট কতটা প্রাণ ফেরাতে পারে টাইগার ক্রিকেটে, সেটিই এখন দেখার অপেক্ষা।

সময়ের আলো/এআর


  বিষয়:   নীরবতা  টাইগার  ক্রিকেট 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: