জ্যোতিদের সামনে এবার বিশ্বমঞ্চের চ্যালেঞ্জ

ক্রীড়া ডেস্ক

দুই লক্ষ্য নিয়ে নেপালের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে পা রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের লড়াই শেষে সেই দুই লক্ষ্যের

2026-02-02T05:49:54+00:00
2026-02-02T05:49:54+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জ্যোতিদের সামনে এবার বিশ্বমঞ্চের চ্যালেঞ্জ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৯ এএম 
সংগৃহীত ছবি
দুই লক্ষ্য নিয়ে নেপালের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে পা রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের লড়াই শেষে সেই দুই লক্ষ্যের শতভাগ পূরণ হওয়ায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে এখন তৃপ্তির সুর। তবে এই সাফল্যকে কেবল শুরু হিসেবেই দেখছেন তিনি, নিগারের দৃষ্টি এখন ইংল্যান্ডে অনুষ্ঠেয় মূল বিশ্বমঞ্চে।

গতকাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে অপরাজিতভাবে মিশন শেষ করেছে বাংলাদেশ। গ্রুপপর্বের চার ম্যাচের পর সুপার সিক্সে থাইল্যান্ডকে হারিয়েই বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। 

Advertisement
সেই জয়ের ধারা বজায় রেখে টুর্নামেন্টের টানা সাত ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই মাঠ ছেড়েছে নিগার সুলতানার দল। আগে ব্যাট করে ৬ উইকেটে ১০২ রানে থামে নেদারল্যান্ডসের ইনিংস। জবাবে জ্যোতির অপরাজিত ৫০ রানের ইনিংস ভর করে ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এখন বাছাইয়ের এই আত্মবিশ্বাসকে সঙ্গী করে বিশ্বমঞ্চে বিশেষ কিছু করে দেখাতে মুখিয়ে আছে বাংলাদেশ।

ম্যাচ শেষে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘নেপালে আসার আগে আমাদের দল হিসেবে লক্ষ্য ছিল প্রথমে কোয়ালিফাই নিশ্চিত করা। তারপর ব্যাক অব দ্য মাইন্ড এটা ছিল, আমরা এই টুর্নামেন্ট জিততে চাই, মানে অপরাজিত থাকতে চাই। আমরা এটা করতে পেরেছি, এখানে সম্পূর্ণ কৃতিত্ব মেয়েদের। মেয়েরা অসম্ভব ভালো খেলেছে টুর্নামেন্টজুড়ে। দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যার যেটা ভূমিকা ছিল তা করার চেষ্টা করেছে।’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের বড় দুশ্চিন্তার জায়গা ছিল ব্যাটিং বিভাগ। তবে এবারের আসরে সেই চিরচেনা দুর্বলতা কাটিয়ে ব্যাটারদের ছান্দসিক পারফরম্যান্স নতুন আশার আলো দেখাচ্ছে। বড় লক্ষ্য জয়ের পাশাপাশি ব্যাটারদের এমন ধারাবাহিকতা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে দিচ্ছে বাড়তি তৃপ্তি। 

তিনি বলেন, ‘সবসময় আমাদের ব্যাটারদের নিয়ে অনেক সময় কথা হয়, আমরা ধারাবাহিক না। কিন্তু এই টুর্নামেন্টে ব্যাটাররা বেশ ভালোভাবে ডমিনেট করেছে। বোলাররাও সঙ্গে সঙ্গে অবদান রেখেছে, যে যেখানে পেরেছে। আমার কাছে মনে হয়েছে দল হিসেবে আমরা আগের চেয়ে অনেক ভালো করেছি, অনেক ধারাবাহিক ছিলাম, দাপুটে ক্রিকেট খেলেছি, এ জন্য অনেক বেশি আনন্দিত।’

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বাছাইপর্বে বরাবরই অপ্রতিরোধ্য বাংলাদেশ মূল বিশ্বকাপে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলে। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরগুলোতে ২৫টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র ৩টি। ২০১৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর পরবর্তী সাফল্যের জন্য নারী দলকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১০ বছর। যা ধরা দেয় ২০২৪ আসরে স্কটল্যান্ডের বিপক্ষে। এই তিনটি জয় বাদে বাকি প্রায় সব ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগ্রেসদের।

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের কন্ডিশন বাংলাদেশের জন্য হবে বেশ চ্যালেঞ্জিং। অতীতের সেই হারের বৃত্ত ভেঙে এবার বিশ্বমঞ্চে বিশেষ কিছু করতে মরিয়া নিগার সুলতানা। আর সেই লক্ষ্য পূরণে কোনো কমতি না রেখে বিশ্বকাপের আগে যেন নিটোল প্রস্তুতি নেওয়া হয়, সেই তাগিদও দিয়ে রাখলেন টাইগ্রেস অধিনায়ক।

জ্যোতি বলেন, ‘এখন আমাদের লক্ষ্য সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে কীভাবে ভালো পারফরম্যান্স করতে পারি। এ জন্য প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা চাইব যে বিশ্বকাপের আগে যদি আন্তর্জাতিক ম্যাচ খেলে যেতে পারি কারণ, আগে আমরা যতগুলো টুর্নামেন্ট খেলেছি নিজেদের ওভাবে প্রস্তুত করতে পারিনি। আমরা শুধু লড়াই করার জন্য ইংল্যান্ডে যাব না। আমরা ওখানে ম্যাচ জিততে চাই এবং ইমপ্যাক্টফুল টি-টোয়েন্টি বিশ্বকাপ দেশের জন্য উপহার দিতে চাই। 

এ জন্য দল হিসেবে এবং আমারও ব্যক্তিগতভাবে চাওয়া যদি বিশ্বকাপের আগে আমরা টি-টোয়েন্টিতে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট খেলতে পারি যেমন কোনো ফ্রাঞ্চাইজি লিগ বা টুর্নামেন্ট আমার মনে হয় দলকে উজ্জীবিত করবে, আমাদের প্রস্তুতির জন্যও ভালো হবে।’

সময়ের আলো/এআর



  বিষয়:   জ্যোতি  বিশ্বমঞ্চ  চ্যালেঞ্জ 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: