প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম

সোমবার গোপালগঞ্জ জেলার বাইপাস সড়কে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নির্বাচনী পথসভায় কথা বলেন মামুনুল হক। সংগৃহীত ছবি
সোমবার গোপালগঞ্জ জেলার বাইপাস সড়কে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নির্বাচনী পথসভায় কথা বলেন মামুনুল হক। সংগৃহীত ছবি ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি। ১১ দলীয় নির্বাচনী ঐক্য কোনো ব্যক্তি, কোনো দল বা কাউকে ক্ষমতাবান করার জন্য জোট করেনি। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের বাইপাস সড়কে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১১ দলীয় জোট গঠিত হয়েছে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে তাদের বৈষম্য, তাদের শোষণ ও বিগত দিনের জুলুমের শিকার হওয়া জনগণকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। জাতি ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এখানে জাল ভোট দেওয়ার পায়তারা চলছে। কেউ কেউ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মৃত ব্যক্তির তালিকা করছে, প্রবাসীদের তালিকা করছে। আমরা শুনেছি বিগত দিনে কবরস্থান থেকে উঠে এসে মৃত্যু ব্যক্তিও ভোট দিয়েছে। এদেশে আর যেনো কবর থেকে উঠে আসা মুদ্দা যেনো ভোট দিতে না পারে সেজন্য আমাদের কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যদি ভোট চুরি করার, ভোট জালিয়াতি করার পায়তারা করে তাৎক্ষণিক আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সময়ের আলো/এনএ